10:40 am, Thursday, 8 October 2026

তাড়াইলে ৩০ বস্তা সরকারি সারসহ অটোরিকশা আটক, জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের তাড়াইলে রাতের আঁধারে অটোরিকশায় করে অন্যত্র নেওয়ার সময় ৩০ বস্তা সরকারি ডিএপি সার আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় অটোরিকশাচালককে ১ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার দামিহা নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,রাত ১টা ৩০ মিনিটের দিকে একটি অটোরিকশায় করে সরকারি বস্তায় থাকা ৩০ বস্তা ডিএপি সার অন্যত্র নেওয়া হচ্ছিল। অটোরিকশাটি দামিহা এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে সরকারি বস্তায় সার দেখতে পেয়ে তারা অটোরিকশাটি আটক করেন এবং তাড়াইল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। আটক অটোরিকশাচালক ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শুভখিলা গ্রামের আব্দুস সালাম জানান,নান্দাইল বাজারের এক সার ডিলারের গোডাউন থেকে সারগুলো কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চৌগাঙ্গা বাজারে নিয়ে যাচ্ছিলেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে তাড়াইল থানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী। এ সময় সরকারি সার অন্যত্র পরিবহনের দায়ে অটোরিকশাচালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ৩০ বস্তা ডিএপি সার উপজেলা কৃষি অফিসের জিম্মায় দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়কে জব্দকৃত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে নিলামের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন,সরকারি সার কালোবাজারে বিক্রি ও অবৈধভাবে অন্যত্র পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সচেতনতার কারণে এই সারগুলো জব্দ করা সম্ভব হয়েছে। এজন্য স্থানীয়দের ধন্যবাদ জানাই। জব্দকৃত সার নিলামের মাধ্যমে প্রকৃত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

স্থানীয়রা বলছেন,সরকারি ভর্তুকির সার নির্ধারিত কৃষকদের কাছে যথাসময়ে পৌঁছানো নিশ্চিত করতে সার পরিবহন ও বিক্রয় ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

তাড়াইলে ৩০ বস্তা সরকারি সারসহ অটোরিকশা আটক, জরিমানা

Update Time : 01:29:00 am, Thursday, 8 October 2026