10:38 am, Thursday, 8 October 2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত ও একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

তিনি জানান, ঠাকুরগাঁও ১ আসনে পাঁচটি দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়। এতে মির্জা ফয়সল আমিনকে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পাশাপাশি তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত। সময়সীমা শেষ হওয়ার পর এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিএনপির মির্জা ফয়সল আমিন ছাড়া অন্য প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আগামীকাল ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে নির্বাচনি প্রচার। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন ছেড়ে দিয়ে রাষ্ট্রতি হওয়ায় আসনটি শূন্য হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন

Update Time : 02:33:27 am, Thursday, 8 October 2026