4:44 am, Thursday, 8 October 2026

বগুড়ার নন্দীগ্রামে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও প্রতিহত করার ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছে উপজেলা যুবদল। জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানানো হয়েছে।

পরাজিত শক্তির ইশারা সব গুজব, অরাজকতার চেষ্টা ও ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছেন যুবদল নেতা আব্দুর রউফ রুবেল। গতকাল বুধবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করে যুবদল। বগুড়া-নাটোর মহাসড়ক ও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে জড়ো হয় বিপুলসংখ্যক নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের দায়িত্বশীল সংগঠক (সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক) আব্দুর রউফ রুবেল। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে দৃশ্যমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত গতিতে এগোচ্ছে বিএনপি সরকার। কিন্তু একটি গোষ্ঠী পরাজিত শক্তির ইশারায় অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে।

সব ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদলের প্রতিটি নেতাকর্মী সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা।

উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুবদল নেতা আদম আলী, কামাল হোসেন, রবিউল ইসলাম, মেহেদী হাসান শাহীন, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, গোলাপ হোসেন, আব্দুল মান্নান, গোলাপ আকন্দ, সামিউর রহমান তুষার, পারভেজ আহম্মেদ সাগর, আলমগীর হোসেন, বাদশা মিয়া, ইমরান হোসেন, মাসুদুর রহমান, স্বপন হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

বগুড়ার নন্দীগ্রামে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও প্রতিহত করার ঘোষণা

Update Time : 02:47:34 am, Thursday, 8 October 2026