4:44 am, Thursday, 8 October 2026

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, দেশে মোট প্রাণহানি বেড়ে ২৮৯

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ছাড়াল। অক্টোবরের মাত্র ৭ দিনেই আক্রান্ত প্রায় সাড়ে বার হাজার। আর এ কদিনেই মৃত্যু ৪৪ জনের। এদিকে, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় রোগীরা নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রটোকল অনুযায়ী রোগীদের চিকিৎসা দেওয়ার পরামর্শ তার।

ডেঙ্গু দমনে মশা নিধন জোরদার করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সরবরাহ বজায় রয়েছে।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, দেশে মোট প্রাণহানি বেড়ে ২৮৯

Update Time : 03:25:25 am, Thursday, 8 October 2026