4:24 am, Tuesday, 3 November 2026

ভাঙাগড়ার মাধ্যমে এগিয়ে চলেছেন তাসনোভা নিঝুম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শোবিজের ঝলমলে আলোয় প্রতিদিন কত নতুন মুখের আগমন ঘটে। কিন্তু তাদের মধ্যে কজনই বা পারেন নিজের মেধা আর পরিশ্রম দিয়ে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিতে? সেই কঠিন পথেই ধীর অথচ দৃঢ় পায়ে এগিয়ে চলছেন এই প্রজন্মের সম্ভাবনাময় অভিনয়শিল্পী তাসনোভা নিঝুম।

ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করলেও, তার স্বপ্ন আর লক্ষ্য এখন অনেক উঁচুতে। তিনি চান কাজের মাধ্যমে নিজেকে একজন জাত ও প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে রূপ দিতে। ময়মনসিংহ জেলায় জন্ম নেওয়া তাসনোভা বর্তমানে বিবিএ করছেন। তার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই নাচ এবং গান করেন। জাতীয় পর্যায়ে নৃত্য পুরস্কার পেয়েছেন।

এরপর ভালো লাগা থেকে অভিনয়ে নাম লেখান। তার অভিনীত প্রথম নাটক ‘ক্রেজি ফ্যান’। নাটকটিতে তার সহশিল্পী ছিলেন সাইদুর রহমান পাভেল। বর্তমানে নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। যেকোনো পেশায় নিয়মিত থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাসনোভা নিঝুম সেই চ্যালেঞ্জটি বেশ ভালোভাবেই জয় করেছেন। একের পর এক নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি ইতোমধ্যে নির্মাতা ও দর্শকদের নজর কেড়েছেন।

সম্প্রতি তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম হলোÑ ‘কুফরি’, ‘ছু মন্তর ছু’, ‘রাইটার’, ‘ভাত’, ‘শাবানার সংসার’, ‘নসিব’ প্রভৃতি। শুধু একটি নির্দিষ্ট গ-িতে আটকে না থেকে রোমান্টিক, পারিবারিক কিংবা সিরিয়াসÑ সব ধরনের চরিত্রেই নিজেকে ভাঙাগড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন ‘ভূতের বাড়ি’ নামের একক নাটকের কাজ। মেঘ হিম পরিচালিত এই নাটকে তার সহশিল্পী শাহেদ শাহরিয়ার। এবারই প্রথম নয়, এর আগেও তাকে ভূতের গল্পে দেখা গেছে। তবে এবারের কাজটি সম্পূর্ণ আলাদা বলে জানান তিনি। নাটকটি নিয়ে আশাবাদী নিঝুম। শিগগিরই এটি মুক্তি পাবে। ভিউয়ের দৌড়েও কাজটি এগিয়ে থাকবে বলে জানান।

তাসনোভা নিঝুম এরই মধ্যে শেষ করেছেন ‘এই ঘর, এই সংসার’ ধারাবাহিক নাটকের কাজ। পারিবারিক গল্পে নাটকটি নির্মিত হয়েছে বলে জানান। চলতি মাসের শেষ সপ্তাহে ধারাবাহিক নাটকটি প্রচারে আসবে বলে জানা গেছে। এর আগে ‘ভাইরাল পরিবার’ নাটকে তাকে দেখা গেছে। এখন নিয়মিত একক নাটকে কাজ করছেন তাসনোভা। আগামী ১২ নভেম্বর থেকে টানা ১৮ তারিখ পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি গান করেন তাসনোভা। সম্প্রতি সিডি চয়েসের ব্যানারে মুক্তি পেয়েছে তার মৌলিক গান ‘এক নজরে’। এর আগেও তার দুটি মৌলিক গান প্রকাশ পেয়েছে। অভিনয়ে থিতু হতে চান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘গান করতে ভালো লাগে তবে আমার পুরোটাজুড়ে অভিনয়। ছোট থেকেই গান ও নাচের প্রতি ভালো লাগা আছে। তবে নিজেকে অভিনয়ে প্রতিষ্ঠিত করতে চাই।

সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিতে চাই। ’ ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়েরও স্বপ্ন দেখেন তাসনোভা। তবে বড় পর্দার জন্য এখনই প্রস্তুত নন তিনি। বর্তমানে নিজেকে তৈরি করছেন বলে জানান। বাণিজ্যিক ঘরানার সিনেমার বাইরে গল্পনির্ভর চলচ্চিত্রে নিজেকে মেলে ধরতে চান। যেখানে হতে চান গল্পের নায়িকা। আগ্রহ রয়েছে ওটিটিতেও।

অনেকে আসেন শুধু তারকাখ্যাতির মোহে, কিন্তু নিঝুমের ভাবনাটা ভিন্ন। তিনি কেবল ‘তারকা’ নয়, বরং একজন ‘অভিনেত্রী’ হিসেবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চান। এ প্রসঙ্গে তার স্পষ্ট বক্তব্য, ‘অভিনয়টা আমার কাছে একটি সাধনা। আমি সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটতে চাই না। এমন কিছু কাজ করতে চাই, যা দিয়ে দর্শক আমাকে অনেক দিন মনে রাখবে।

নিজেকে একজন পূর্ণাঙ্গ ও প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য। ’ লক্ষ্য পূরণের জন্য নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছেন এই অভিনেত্রী। স্ক্রিপ্ট নির্বাচন থেকে শুরু করে চরিত্রের গভীরে ঢোকাÑ সবকিছুতেই রয়েছে তার পরিপক্বতার ছাপ। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্রের ক্যানভাসেও কাজের আগ্রহ রয়েছে নিঝুমের।

তবে তাড়াহুড়ো নয়, ভালো গল্প আর শক্তিশালী চরিত্রের জন্য অপেক্ষা করতে রাজি তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ভাঙাগড়ার মাধ্যমে এগিয়ে চলেছেন তাসনোভা নিঝুম

Update Time : 01:55:57 am, Tuesday, 3 November 2026