4:27 am, Tuesday, 3 November 2026

ইউক্রেনে পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হঠাৎ করেই পারমাণবিক বিকিরণের সতর্কবার্তা পেয়েছেন ইউক্রেনীয়রা এবং তা এসেছে সরকারি অ্যাপ থেকেই। তবে আসলে এমন ঘটনাই ঘটেনি। দেশটির সরকারি অ্যাপ হ্যাক করে এমন ঘটনা ঘটিয়েছে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা।

গতকাল সোমবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গভীর রাতে অ্যাপটিতে পারমাণবিক বিকিরণের উচ্চ ঝুঁকির সতর্কবার্তা দেওয়া হয়। এ ছাড়া ইউক্রেনের রাজধানীতে রাসায়নিক হামলা এবং পথে পথে সংঘর্ষের আশঙ্কার কথাও জানানো হয়। ভুয়া এসব সতর্কবার্তা ইংরেজি ও ইউক্রেনীয় ভাষায় পাঠানো হয়। এর মধ্যে ইংরেজি বার্তায় কয়েকটি বানান ভুল ছিল।

স্থানীয় সময় রোববার রাত ১১টার কিছু আগে এসব সতর্কবার্তা আসতে শুরু করলেও অনেক বাসিন্দা অ্যাপটি হ্যাক হয়েছে বুঝতে পেরে, সেগুলো উপেক্ষা করেন। তবে অনেকে আবার আতঙ্কিত হয়ে পড়েন। রুশ ভাষায় লেখা আরেকটি বার্তায় দাবি করা হয়, ইউক্রেনে ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা হতে যাচ্ছে। এসব ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড বহন করা সম্ভব। এ বিষয়ে এক পোস্টে ইউক্রেনের জরুরি সতর্কবার্তা অ্যাপ কর্তৃপক্ষ জানায়, অনুমোদন ছাড়াই তাদের অ্যাপে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করেছে।

যার ফলে ওই অ্যাপের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের ‘সন্দেহজনক নোটিফিকেশনে’ থাকা কোনো লিংকে ক্লিক না করার সতর্কতাও দেওয়া হয়। তবে এই সাইবার হামলা কারা এবং কী উদ্দেশ্যে চালিয়েছে, তা এখনো স্পষ্ট হয়নি। ইউক্রেনে ভুয়া পারমাণবিক হামলার সতর্কবার্তা এমন এক সময়ে পাঠানো হলো, যখন দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে আবার হামলা শুরু করেছে রাশিয়া।

এর কয়েক ঘণ্টা আগে আংশিক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ইউক্রেনে পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা

Update Time : 02:05:13 am, Tuesday, 3 November 2026