12:23 pm, Thursday, 8 October 2026

পটুয়াখালীর মির্জাগঞ্জে রশিদ ও মূল্য তালিকা না থাকায় দুই ডিলারকে জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়ালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দর ও কপালভেড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই গ্যাস কোম্পানির ডিলারকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ব্যবসায়ীরা সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছেন কি না, তা যাচাই করতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি। এ সময় অনিয়মের সত্যতা পাওয়ায় যমুনা গ্যাস ও ফ্রেশ গ্যাস কোম্পানির ডিলারদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি বলেন, “ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ডিলারদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

পটুয়াখালীর মির্জাগঞ্জে রশিদ ও মূল্য তালিকা না থাকায় দুই ডিলারকে জরিমানা

Update Time : 05:14:51 pm, Thursday, 20 August 2026