10:17 am, Sunday, 23 August 2026

হামের উপসর্গে সারা দেশে আরও তিন শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৮ জনে। শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৪০ জন। এর মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর ৮৭৬ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। এ পর্যন্ত মোট ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

হামের উপসর্গে সারা দেশে আরও তিন শিশুর মৃত্যু

Update Time : 05:54:34 pm, Friday, 21 August 2026