সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন বার্তা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে আরো বেশি সৃজনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
একই সঙ্গে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে ভুল তথ্য, বিভ্রান্তিকর বার্তা ও অপতথ্য (ফেক নিউজ) সঠিকভাবে মোকাবিলার ওপর জোর দিয়েছেন তিনি।


















