6:43 pm, Thursday, 8 October 2026

জামায়াতকে সামাল দিতে সরকারের একটি অংশ আওয়ামী লীগের পুনর্বাসন চায়: মিয়া গোলাম পরওয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতকে সামাল দেওয়ার জন্য সরকারের একটি অংশ আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘রাসূলুল্লাহ (সা.)-এর শ্রমনীতি: শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অনন্য আদর্শ’ শীর্ষক জাতীয় সিরাত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

পরওয়ার বলেন, ‘এ দেশের মাটিতে যেকোনো মূল্যে আওয়ামী লীগের বিচার হতেই হবে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, শেখ হাসিনাদের সঙ্গে সরকারের কোনো অংশের সংযোগ না থাকলে, দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ সংগঠন মিছিল করতে পারত না।

পে-স্কেলে এক শ্রেণির মানুষের ভাগ্যের পরিবর্তন হলেও তা দেশের মূল চালিকাশক্তি শ্রমিকদের কল্যাণে আসেনি বলেও মন্তব্য করেন তিনি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ও ইসলামী সমাজ গঠনের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

জামায়াতকে সামাল দিতে সরকারের একটি অংশ আওয়ামী লীগের পুনর্বাসন চায়: মিয়া গোলাম পরওয়ার

Update Time : 12:36:29 am, Sunday, 13 September 2026