6:14 am, Monday, 9 November 2026

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল, সাত দিন সড়কে পাহারার ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে কোনাবাড়ী বিসিক এলাকার ১ নম্বর গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

পরে মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কোনাবাড়ী থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তারা ঘোষণা দেন, আগামী সাত দিন কোনাবাড়ী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নেতাকর্মীদের নিয়ে পাহারা দেওয়া হবে। একই সঙ্গে নিয়মিতভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখা হবে। বক্তারা আরও বলেন, জনসাধারণের চলাচলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ থাকারও আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে আগামী সাত দিন সড়ক-মহাসড়কে পাহারা ও বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে।

মিছিল ও সমাবেশে কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম রাজীব, মিয়া মোহাম্মদ ফরহাদ, থানা বিএনপি প্রচার সম্পাদক পিয়াস চাকলাদার, মহানগর যুবদলের আহবায় সদস্য নাজমুল আলম, থানা যুবদলের সদস্য সচিব এস এ আজিজুল ইসলামসহ থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল, সাত দিন সড়কে পাহারার ঘোষণা

Update Time : 01:26:44 am, Wednesday, 23 September 2026