6:14 am, Monday, 9 November 2026

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় চট্টগ্রামে বিআরটিএর সচেতনতামূলক কর্মশালা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবোধ গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম জেলা সার্কেলের উদ্যোগে হাটহাজারী উপজেলার খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, নিরাপদে সড়ক পারাপার, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সড়কে দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

এতে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (জেনারেল) মো. সিরাজুল ইসলাম, মোটরযান পরিদর্শক মো. আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন হাকিমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মশালা শেষে আয়োজিত মূল্যায়ন পরীক্ষায় নবম শ্রেণির ছাত্রী নুরজাহান প্রথম, দশম শ্রেণির ছাত্রী আফিফা সাউদ দ্বিতীয় এবং দশম শ্রেণির ছাত্রী রুপা বর্মণ তৃতীয় স্থান অর্জন করে।

পরে বিআরটিএর পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় চট্টগ্রামে বিআরটিএর সচেতনতামূলক কর্মশালা

Update Time : 02:32:16 am, Wednesday, 23 September 2026