বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বিদ্যমান কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।













