6:36 am, Wednesday, 23 September 2026

বোমা হামলার হুমকিতে নিউইয়র্কের ঐতিহাসিক ক্রাইসলার বিল্ডিং খালি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ঐতিহাসিক বহুতল ভবন ক্রাইসলার বিল্ডিংয়ে বোমা হামলার হুমকির পর সেটি খালি করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সম্ভাব্য এ হামলার হুমকি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনটি থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) পক্ষ থেকে জানানো হয়েছে, হুমকি পাওয়ার পরপরই ভবনটি খালি করার নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশের বিশেষায়িত ইউনিট ও জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ক্রাইসলার বিল্ডিং ও আশপাশের এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা নিশ্চিত করতে পুলিশের বোম্ব স্কোয়াড ও কে-নাইন ইউনিট কাজ করছে। এদিকে, চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে কয়েক হাজার বিশ্বনেতা ও কূটনীতিক অবস্থান করছেন। এ কারণে শহরজুড়েই জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন উচ্চ নিরাপত্তার মধ্যে ম্যানহাটনের আইকনিক এই ভবনে বোমাতঙ্কের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ওই এলাকার সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনওয়াইপিডি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রক্তাক্ত আইফোন ও একটি নিথর স্বপ্ন: ক্ষমা করো অপ্রতিম

বোমা হামলার হুমকিতে নিউইয়র্কের ঐতিহাসিক ক্রাইসলার বিল্ডিং খালি

Update Time : 05:18:47 am, Wednesday, 23 September 2026