6:34 am, Wednesday, 23 September 2026

টেকনাফে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের নৌকা ডুবে নিহত ২, ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। কোস্টগার্ড এই ঘটনায় ৮ জন বাংলাদেশি এবং ৮ জন রোহিঙ্গাসহ মোট ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮ বাংলাদেশি ও ৮ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করেন।

পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রায় এক বছর আগে তারা বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। পরে সাগরপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন তারা। নৌকাটি কী কারণে ডুবে গেছে, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত মানব পাচারকারী চক্রের বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে। নিহত নারী ও শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রক্তাক্ত আইফোন ও একটি নিথর স্বপ্ন: ক্ষমা করো অপ্রতিম

টেকনাফে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের নৌকা ডুবে নিহত ২, ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড

Update Time : 05:29:10 am, Wednesday, 23 September 2026