6:11 pm, Thursday, 8 October 2026

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও বার্থ ট্যুরিজমে নতুন ভিসা বিধিনিষেধ ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে সহায়তাকারীদের বিরুদ্ধেও নতুন ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছে ওয়াশিংটন।

এই নীতি এমন ব্যক্তিদের প্রতি লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে, যাঁরা জেনেশুনে যুক্তরাষ্ট্রে বার্থ ট্যুরিজমে লিপ্ত হন, আগে লিপ্ত হয়েছেন অথবা এতে সহায়তা করেন। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক বার্থ ট্যুরিজম সুবিধা প্রদানকারী নেটওয়ার্কের মালিক, পরিচালনাকারী ও ব্যবস্থাপকেরা।

বার্থ ট্যুরিজম নেটওয়ার্কগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিক্রি করতে দেশটির অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রুবিও দাবি করেন, কেবল মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের ব্যবস্থার বিনিময়ে একটি চক্র ১০ হাজার ডলার সংগ্রহ করে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও বার্থ ট্যুরিজমে নতুন ভিসা বিধিনিষেধ ঘোষণা

Update Time : 12:19:17 am, Friday, 25 September 2026