10:50 am, Thursday, 8 October 2026

সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সংঘটিত ২৬ লাখ টাকার চাঞ্চল্যকর ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত কুখ্যাত ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।

ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, গত ১০ সেপ্টেম্বর দুপুরে সাভার মডেল থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ২৬ লাখ টাকার এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে ডিবি পুলিশ। পরবর্তীতে ডিবির একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। গত ৬ অক্টোবর সকালে মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট এলাকা থেকে ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের মো. উজ্জল সরদার, মাদারীপুর সদরের কুলপদ্দি গ্রামের মো. জুয়েল সিকদার এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের মো. তামিম হাওলাদার।

অভিযাকালে আসামীদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত ১টি নীল রঙের টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল, ৩টি বাটন ও ৪টি স্মার্টফোনসহ মোট ৭টি মোবাইল সেট, ডাকাতি করা নগদ ১৩ হাজার ১৬৭ টাকা, ভুয়া পরিচয়ে ব্যবহৃত নীল রঙের পুলিশের ১টি টি-শার্ট ও ‘জাহিদুল’ নামের ১টি নেমপ্লেট, দেশীয় অস্ত্র (১টি লোহার হাসুয়া ও ২ টি লোহার ছুরি), কাগজপত্র ও মানিব্যাগসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা প্রাইভেটকার, হাইস ও নোয়া গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত উজ্জল সরদার ও তামিম হাওলাদারের বিরুদ্ধে পূর্বেরও অস্ত্র ও চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আজ ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার

Update Time : 12:19:10 am, Thursday, 8 October 2026