10:50 am, Thursday, 8 October 2026

পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ ও রুম ভাঙচুরে আহত ৩-৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের বিরোধের জেরে রুম ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩-৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) ক্যাম্পাসের প্যারিস রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল আহমেদ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের সিয়াম আহমেদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে বুধবার ভোরে এ কেরামত আলী হলের একটি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে জানালার কাচে এক শিক্ষার্থী আহত হন এবং একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে দুপুর ২টার দিকে প্যারিস রোডে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়ামের বন্ধু ইফতিকে আটকে রাখার পর সিয়াম ও পলক আহমেদ সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শিব্বিল আহমেদ অভিযোগ করে বলেন, রাতে এক সিনিয়র শিক্ষার্থী তাদের কক্ষের দরজা-জানালা ভাঙচুর করেন। এতে কাচ ছিটকে তার এক সহপাঠী আহত হন এবং একটি ল্যাপটপ ভেঙে যায়।

অন্যদিকে সিয়াম আহমেদ বলেন, তার বন্ধু ইফতিকে আটকে রেখে তাকে ও পলক আহমেদকে প্যারিস রোডে যেতে বাধ্য করা হয়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী তাদের ওপর হামলা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বিষয়টি তারা অবগত হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে এ ধরনের ঘটনা কাম্য নয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ ও রুম ভাঙচুরে আহত ৩-৪

Update Time : 12:40:20 am, Thursday, 8 October 2026